
এই হেয়ার স্প্রে আমি ফেইসবুকে রিলস দেখে কিনেছিলাম। বিজ্ঞাপনে বলা ছিলো - এটা চুলের মেলানিন বাড়াবে। মাত্র একটা বোতল ব্যবহার করলেই পাকা চুলে আস্তে আস্তে কালো হয়ে যাবে।
এটা কোন কাজ করে না। হালকা ফুলের গন্ধ আছে। আমি পুরো একমাস ব্যবহার করেছি। আমার চুলের কালারের কোন পরিবর্তন হয়নি। এখনও পর্যন্ত আসলে সাদা চুল কালো করার বৈজ্ঞানিক কোন পদ্ধতি দেখিনি। চুলের কল্প সাময়িক সমাধান দিতে পারে, কিন্তু দীর্ঘস্থায়ী নয়।
স্ক্যাম লেভেলঃ ১০/১০
কেনার দরকার নেই।